ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাসে তুলে কিশোরীকে গণধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:

খাগড়াছড়িতে এক কিশোরীকে জোরপূর্বক বাসে তুলে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার খাগড়াছড়ি বাস টার্মিনালে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত দুই পরিবহণ শ্রমিককে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- পরিবহণ শ্রমিক খাগড়াছড়ি সদরের আলী আহমদের ছেলে কামাল মিজি ও হবিগঞ্জের মাধবপুরের মৃত আব্দুল হামিদের ছেলে গদি মিস্ত্রি রফিকুল ইসলাম। এ সময় ধর্ষণের কাজে ব্যবহৃত দুটি বাস জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে পরিবারের সঙ্গে টেলিভিশন দেখা নিয়ে অভিমান করে জেলা সদরের বাড়ি থেকে বেরিয়ে আসে তরুণী। রাত ৩টার দিকে বাস টার্মিনাল এলাকায় ওই কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক বাসে তুলে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা।

খাগড়াছড়ি সদর থানার ওসি মুহম্মদ রশিদ জানান, ভিকটিম থানায় এসে অভিযোগ করার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকদের গ্রেফতার করে। এ ঘটনায় কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাসে তুলে কিশোরীকে গণধর্ষণ

আপডেট সময় ০৭:০৮:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১