ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘করোনা’র ভয়ে এগিয়ে এলো না কেউ, রাস্তায় প্রাণ গেল যুবকের

আকাশ জাতীয় ডেস্ক:

ক্যানুলা হাতে একটি দোকানে সিগারেট নিয়ে টানছিলেন যুবক মনিরুল ইসলাম। সিগারেট ফেলে দিয়ে একটি ইজিবাইকে উঠতে গিয়ে কাঁপতে কাঁপতে পড়ে যান। হাতে ক্যানুলা আর শরীরের কাঁপুনি দেখে করোনা ভয়ে কেউ তাকে সাহায্য করতে এগিয়ে যায়নি। এমনকি করোনা ভয়ে কোনো ইজিবাইক চালকও তাকে হাসপাতালে নিয়ে যায়নি। কাঁপতে কাঁপতে নিমিষেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নাটোর স্টেশন বাজারে। ওই যুবক নাটোরের গুরুদাসপুরের বৃ-পাথুরিয়া গ্রামের বাসিন্দা বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মনিরুল ইসলাম।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ২০১৩ সালে বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম নৈশপ্রহরী পদে চাকরি নেন। ৭ বছরের এক কন্যা সন্তান রয়েছে। শুক্রবার শেষ বিকালে মনিরুলের পেটে গ্যাসের সমস্যার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বেসরকারি নাটোর মডেল হাসপাতালে ভর্তি হন। সারারাত হাসপাতালে চিকিৎসা নেন। সকাল ৬টার দিকে চা খেতে নাটোর স্টেশন বাজারে যান। সেখানে গিয়েই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠান।

বৃ-পাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওমর ফারুক বলেন, শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে পেটে গ্যাসের সমস্যা নিয়ে তার গর্ভবতী স্ত্রীকে সঙ্গে করে নাটোর মডেল হাসপাতালে নিয়ে ভর্তি হন। তার অন্য কোনো সমস্যা ছিল না।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টো বলেন, মনিরুল ইসলামের গ্যাসের সমস্যা দীর্ঘদিনের। তার অন্য কোনো সমস্যা ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

‘করোনা’র ভয়ে এগিয়ে এলো না কেউ, রাস্তায় প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০৬:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১