ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার আফগানিস্তানে শান্তি আলোচনা শুরু করা দরকার: রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সংঘর্ষ বন্ধ করে অবিলম্বে শান্তি আলোচনায় বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ আহ্বান জানিয়ে বলেছেন, তালেবানের সাম্প্রতিক তৎপরতা আফগানিস্তানের মানবিক পরিস্থিতি আরও খারাপ করে তুলতে পারে এবং এ বিষয়টি নিয়ে মস্কো উদ্বেগের মধ্যে রয়েছে।

তিনি মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, মধ্য এশিয়ার দেশগুলোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সংঘর্ষ বৃদ্ধিতে এসব এলাকা থেকে প্রতিবেশী দেশগুলোতে শরণার্থীর ঢল নামতে পারে। সেরকম পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য তিনি অবিলম্বে শান্তি আলোচনা শুরু করার আহ্বান জানান।

জাখারোভা বলেন, তালেবান নেতারা এর আগে ঘোষণা করেছেন, তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কোনও উত্তেজনা চান না। আমেরিকার সঙ্গে দীর্ঘদিন আলোচনা শেষে ২০২০ সালের গোড়ার দিকে ওয়াশিংটনের সঙ্গে কথিত শান্তি চুক্তি করে তালেবান। ওই চুক্তি অনুযায়ী বর্তমানে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কাজ চলছে। তবে তালেবান এখন পর্যন্ত আফগান সরকারের সঙ্গে সরাসরি কার্যকর কোনও আলোচনা করেনি। তাদের দাবি, দেশটিতে বিদেশি সেনা প্রত্যাহার করা হলেই কেবল তারা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় বসবে।

তবে আফগানিস্তান থেকে যখন বিদেশি সেনা প্রত্যাহার শুরু হয়েছে তখন দেশটির বিভিন্ন প্রদেশে সরকারি বাহিনীর বিরুদ্ধে তালেবানের হামলা বেড়ে গেছে। বিভিন্ন স্থানে সংঘর্ষে দু’পক্ষের বহু লোক হতাহত হয়েছে। বিভিন্ন প্রদেশের কিছু কিছু এলাকা ও শহর দু’পক্ষের মধ্যে হাতবদল হচ্ছে। আর এতে বিপাকে পড়েছেন স্থানীয় বেসামরিক অধিবাসীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবার আফগানিস্তানে শান্তি আলোচনা শুরু করা দরকার: রাশিয়া

আপডেট সময় ০৬:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১