ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেশায় বাধা, স্ত্রীর দুই হাতের রগ কাটলেন স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর তিলার গাতি এলাকায় নেশায় বাধা দেওয়ায় গৃহবধূর দুই হাতের রগ কেটে দিয়েছে স্বামী।

গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী গৃহবধূ মৌসুমি আক্তারকে (২৮) উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এলাকাবাসী জানান, তিলার গাতি এলাকার মোস্তফা মিয়ার একমাত্র মেয়ে মৌসুমি আক্তার। ৯ বছর আগে একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে শাহজাহান মিয়ার (৩২) সঙ্গে তার বিয়ে হয়।

বিয়ের দুই-তিন বছর পর শাহজাহান মিয়া নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশা করে এসে মৌসুমি আক্তারকে অসংখ্যবার তিনি অমানুষিক নির্যাতন করেন। মৌসুমি দুটি সন্তানের কথা চিন্তা করে স্বামী শাহজাহান মিয়াকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অনেক চেষ্টা করেন।

শুক্রবার দুপুরে মানুষ যখন জুমার নামাজ আদায় করতে মসজিদে যান, শাহজাহান মিয়া তখন ঘরে বসে নেশা করছিলেন। স্ত্রী মৌসুমি এটা দেখে শাহজাহান মিয়াকে নেশা করতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে শাহজাহান মিয়া মৌসুমিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও হাতে আঘাত করেন। এতে তার দুই হাতের রগ কেটে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেশায় বাধা, স্ত্রীর দুই হাতের রগ কাটলেন স্বামী

আপডেট সময় ১১:৪১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১