ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

পুঁচকে কাঁকড়ার পেছনে ছুটছে একদল সিংহ

আকাশ নিউজ ডেস্ক:

ছোট্ট একটা কাঁকড়া। বড়জোর চার ইঞ্চি হবে আকারে। এই পুঁচকে কাঁকড়াই মন কেড়ে নিয়েছে একদল সিংহের। সব ফেলে ক্ষুদে প্রাণীটির পেছনে দলবল নিয়ে ছুটছে জঙ্গলের রাজা।সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে এমনটাই দেখা গেছে।

এমনিতেই ছোট কিংবা বড়- আকারে যাই হোক বিড়াল গোত্রীয় প্রাণীর মধ্যে কৌতুহলের শেষ নেই। সেই কৌতুহলেই হয়তো একটা কাঁকড়ার পেছনে ছুটেছে একদল সিংহ।

দু’মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, ছোট কাঁকড়া কিভাবে হাঁটছে, কী করছে- গভীর মনোযোগে অনেকক্ষণ ধরে তা পর্যবেক্ষণ করছে কমপক্ষে পাঁচটি সিংহ।

ভিডিওটি দক্ষিণ আফ্রিকার অন্যতম জনপ্রিয় ক্রুগার জাতীয় উদ্যানের মালামালা প্রাইভেট গেম রিজার্ভে তোলা হয়েছে। ভিডিওটি ধারণ করেছেন সেখানকার দুই কর্মী।

ভিডিওতে দেখা গেছে,বালির উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি কাঁকড়া। সেদিকে তীক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছে একদল সিংহ।গুটি গুটি পায়ে বালির উপর চলা কাঁকড়ার পেছন পেছন ভীষণ কৌতুহলে যেতে থাকে সিংহগুলো। পুঁচকে প্রাণীটি আসলে কী তা বোঝার জন্য গন্ধও শুঁকে দেখে সিংহ।

গত ২৯ জুন ভিডিওটি শেয়ার করা হয়। এ পর্যন্ত ভিডিওটি দুই লাখেরও বেশি মানুষ দেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

পুঁচকে কাঁকড়ার পেছনে ছুটছে একদল সিংহ

আপডেট সময় ১১:০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১