ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতের লজ্জার রেকর্ড এখন শ্রীলঙ্কার দখলে

আকাশ স্পোর্টস ডেস্ক:

বর্তমান ক্রিকেটবিশ্বে অন্যতম শক্তিশালী দল ভারত। সেটা যেকোনো ফরম্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য।

কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে তাদের একটা লজ্জার রেকর্ড আছে। তবে এখন অবশ্য ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ এবার তাদেরকে সেই লজ্জার হাত থেকে রক্ষা করল শ্রীলঙ্কা।

ইংল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজে নাকানিচুবানি খাওয়ার পর লঙ্কান দল ওয়ানডে সিরিজেরও প্রথম দুই ম্যাচ হেরে গেছে। সিরিজের প্রথম ম্যাচ হেরে ভারতের সমান ৪২৭ পরাজয় হয় শ্রীলঙ্কার। আর গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে যাওয়ায় লঙ্কানদের পরাজয়ের সংখ্যা দাঁড়ায় ৪২৮ ম্যাচ। এর মাধ্যমে তারা শীর্ষে উঠে গেছে।

পরাজয়ের তালিকায় ভারত-শ্রীলঙ্কার পরের নামটি পাকিস্তানের। তারা হেরেছে ৪১৪টি ওয়ানডে ম্যাচ। এই তিনটি দেশই ৫০ ওভারের ম্যাচ সবচেয়ে বেশি খেলেছে। শ্রীলঙ্কা ৩৯০ জয়ের বিপরীতে হারল ৪২৮টি ওয়ানডে ম্যাচ।

অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ৫৭৯ জয় অস্ট্রেলিয়ার। এরপরই রয়েছে ৫১৬ ম্যাচ জেতা ভারত। অন্যদিকে বাংলাদেশ ১৩৩ জয়ের বিপরীতে হেরেছে ২৪৫ ম্যাচ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

ভারতের লজ্জার রেকর্ড এখন শ্রীলঙ্কার দখলে

আপডেট সময় ০৮:১৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১