ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড বস্ত্র খাতের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী জামায়াতের এমপির অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মোংলায় মানববন্ধন একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা মোদির ক্ষমা প্রার্থনা ও অমিত শাহের পদত্যাগসহ ৫ দাবি রাহুল গান্ধীর

ঘুমন্ত অবস্থায় খিচুড়ি খাওয়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরের ফরিদগঞ্জে ঘুমের মধ্যে খিচুড়ি খাওয়ানোর সময় গলায় খাবার আটকে মায়মুনা নামে নয় মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। সে ইউনিয়নের কাউনিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা মো. মিলনের মেয়ে।

জানা যায়, ঘুমন্ত মায়মুনাকে খিচুড়ি খাওয়াতে শুরু করেন মা। এক পর্যায়ে মায়মুনার শ্বাসনালীতে খাবার আটকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারের সদস্যরা। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কামরুল ইসলাম জানান, শিশুদেরকে ঘুমের মধ্যে বা কান্নারত অবস্থায় কখনোই খাওয়ানো উচিত নয়। শিশুদের খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে। প্রত্যেক বাবা-মার উচিত এসব নিয়ম জেনে রাখা। তাহলেই শিশুরা এ ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে।

তিনি আরও বলেন, শিশুদের খাওয়ানোর সময় হলে বসিয়ে খাবার খাওয়াতে হবে। ঘুমের মধ্যে, শুইয়ে বা কান্নারত অবস্থায় তাদের খাওয়ানো যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ

ঘুমন্ত অবস্থায় খিচুড়ি খাওয়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ১১:৩১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১