ঢাকা ১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে সাইফউদ্দিনের প্রিয় ব্যাট ভাঙল, জানালো কুরিয়ার সার্ভিস

আকাশ স্পোর্টস ডেস্ক:

‘স্রেফ দুর্ঘটনা’র কারণে জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাট ভেঙেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভির্সের কর্মকর্তারা।

পরিবহনটির ফেনী শাখার ম্যানেজার আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘এটি দুর্ঘটনাবশত ঘটেছে, আমারদের পুরো গাড়িটি রাজশাহী যাবার পথে দুর্ঘটনায় কবলিত হয়েছে। এখানে আমাদের কিছুই করার নেই। দুর্ঘটনার উপর কি কারো হাত আছে? তারপরও ক্রিকেটার সাইফউদ্দিন যদি লিখিতভাবে অভিযোগ করে আমরা বিষয়টি নিয়ে ভাববো। কর্তৃপক্ষের কাছে ব্যাটটি পাঠাতে পারব। তবে ক্ষতিপূরণ দেওয়ার ব্যক্তিগত এখতিয়ার আমার নেই।’

তবে কুরিয়ার সার্ভিসের অসতর্কতায় তার প্রিয় ব্যাট ভেঙে গেছে বলে প্রথম থেকেই অভিযোগ করে আসছেন সাইফউদ্দিন।

শুধু ব্যাটই ভাঙেনি, মনও পুরোপুরি ভেঙে গেছে সাইফউদ্দিনের।

কারণ ব্যাটটি তার প্রিয় ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান থেকে নেওয়া।

সাকিবকে প্রচণ্ড ভালোবাসেন সাইফউদ্দিন। সাকিব অবসরে গেলে তার ৭৫ নম্বর জার্সিটি নিজের করে নিতে চান এই পেসার।

প্রিয় মানুষটি থেকে দুটো ব্যাট নিয়েছেন সাইফউদ্দিন। যার একটি ৪০ হাজার ও অন্যটি ৩৫ হাজার টাকায় কেনা।

এদের মধ্যে একটি দিয়ে খেলে ডিপিএলে আবাহনীর চ্যাম্পিয়ন শিরোপা জয়ের পথে ভূমিকা রেখেছেন।

আর সেই ব্যাটটি ভেঙে গেল রাজশাহী থেকে ফেনীতে কুরিয়ারে আনার মাঝে।

সাইফউদ্দিন জানিয়েছেন, ডিপিএল শেষে জিম্বাবুয়ে সফরের জন্য টিউনিং ও ঠিকঠাক করতে রাজশাহী পাঠিয়েছিলেন ব্যাটগুলো। বৃহস্পতিবার কুরিয়ার সার্ভিসে ব্যাটগুলো এলো কিন্তু ভাঙা!

এ বিষয়ে বৃহস্পতিবার সকালে ফেসবুকে ভাঙা ব্যাটের ছবি আপলোড করে সাইফউদ্দিন লেখেন, ‘জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে ব্যাট পাঠিয়েছিলাম ফেনী এসএ পরিবহন থেকে রাজশাহীতে। ব্যাট রিপেয়ারিং করার জন্য দুটা ব্যাট। কিন্তু রিপেয়ারের পরিবর্তে ব্যাটের অবস্থা! এর দায় নিতে নারাজ ফেনী এসএ পরিবহন। মনটা এ জন্যই বেশি খারাপ। কারণ, ব্যাটটা আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছু দিন আগে ।’

বিষয়টি নিয়ে ফেনীতে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে সাইফউদ্দিন কথা বললে তারা ব্যাট ভাঙার দায় নিতে অস্বীকৃতি জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যে কারণে সাইফউদ্দিনের প্রিয় ব্যাট ভাঙল, জানালো কুরিয়ার সার্ভিস

আপডেট সময় ১০:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১