ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

সরকার নিজেই চালের সংকট সৃষ্টি করেছে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার ও মন্ত্রীদেরকে অভিযোগ করে বলেছেন, সরকার মানুষের মৌলিক সমস্যা সমাধান করতে পারেনি। চালের দাম আকাশ চুম্বি হয়ে গেছে, সাধারণ মানুষ চাল কিনতে পারছে না। অথচ সরকারের মন্ত্রীরা এখনো জোর গলায় বলছেন- চালের কোনো সংকট নেই, এটা মানুষসৃষ্ট সংকট। সরকার নিজেই সংকট তৈরি করেছেন বলেই চালের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কী ভয়াবহ সংকট সৃষ্টি হয়েছে! মায়ানমার সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমরা প্রথম থেকেই বলেছি- রোহিঙ্গাদের আশ্রয় দিতে হবে, আবার যেন তারা দেশে ফিরে যেতে পারে সেজন্য মায়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক কূটনৈতিকভবে চাপ সৃষ্টি করতে হবে। সরকার প্রথম দিকে রোহিঙ্গাদের প্রবেশ ও আশ্রয়ের জায়গা দেয়নি। সমগ্র বিশ্ব এখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছেন, মায়ানমার সরকারকে ধিক্কার দিচ্ছে। তাই সরকার এখন রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে। কিন্তু এখন পর্যন্ত লাখ লাখ মানুষ খোলা আকাশে নিচে, বৃষ্টিতে ভিজে, শত শত শিশু অসুস্থ হচ্ছে। কিন্তু সরকার এখন পর্যন্ত রোহিঙ্গাদের সেইভাবে আশ্রয় ও প্রয়োজনীয় সুবিধা দিতে পারেনি।

এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান. সহ-সভাপতি মুন্সি বুজরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম শামসুল হক, তাহেরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন, আব্দুল্লাহ বাকী, মনিরুল আলম রাহিমী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন মঞ্জু, আক্তার হোসেন. কেন্দ্রীয় বিএনপির নেতা জসিম উদ্দিন প্রমুখ।

পরে ঠাকুরগাঁওয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ২০০ পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন বিতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সরকার নিজেই চালের সংকট সৃষ্টি করেছে: ফখরুল

আপডেট সময় ০৪:৪০:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭