ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়া ব্রিটিশ ডেস্ট্রয়ার ডুবিয়ে দিলেও বিশ্বযুদ্ধ হতো না: পুতিন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়া যদি সেদিন ব্রিটিশ ডেস্ট্রয়ার ডুবিয়ে দিত তবু বিশ্বযুদ্ধ হতো না বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার এক টিভি সাক্ষাৎকারে পুতিন এ কথা বলেন। খবর আনাদোলুর।

রুশ প্রেসিডেন্ট বলেন, যদি রাশিয়ার বাহিনী ব্রিটিশ ডেস্ট্রয়ার ডুবিয়েও দিত, তবু নতুন কোনো বিশ্বযুদ্ধ হতো না। কেননা পশ্চিমা বিশ্ব জানে, তারা এ ধরনের যুদ্ধে জিততে পারবে না।

কৃষ্ণসাগরে ব্রিটিশ রয়্যাল নেভির ডেস্ট্রয়ারের সাম্প্রতিক আচরণকে যুক্তরাষ্ট্র এবং লন্ডনের যৌথ ‘উসকানি’ হিসেবে অভিহিত করেন পুতিন।

পুতিন বলেন, ডেস্ট্রয়ারটি রাশিয়ার পানিসীমায় প্রবেশের পর যুক্তরাষ্ট্রের নজরদারি প্লেন গ্রিস থেকে উড্ডয়ন করে, যা রাশিয়ার রাডারে ধরা পড়ে।

‘এ ধরনের পরিস্থিতিতে রাশিয়ার আচরণ কেমন হয় ডেস্ট্রয়ার এবং ওই নজরদারি প্লেন যৌথভাবে তা দেখার চেষ্টা করে। তারা দেখেছে, এ ধরনের পরিস্থিতিতে রাশিয়া কেমন আচরণ করে’, যোগ করেন রুশ প্রেসিডেন্ট।

সম্প্রতি যুক্তরাজ্যের একটি ডেস্ট্রয়ার রাশিয়ার জলসীমায় প্রবেশ করেছে— এমন অভিযোগে রাশিয়া ব্রিটিশ যুদ্ধজাহাজে শুধু গুলিই করেনি, তাদের একটি এস-২৪ যুদ্ধবিমান ব্রিটিশ জাহাজকে সতর্ক করে সাগরে বোমা বর্ষণ শুরু করে।

যদিও জলসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাজ্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়া ব্রিটিশ ডেস্ট্রয়ার ডুবিয়ে দিলেও বিশ্বযুদ্ধ হতো না: পুতিন

আপডেট সময় ০৭:৫৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১