ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘কঠোর লকডাউনে’র আগেই সৃজিতের কাছে ফিরলেন মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক :

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের সরকারি ‘বিধি-নিষেধ’ বা ‘কঠোর লকডাউন’ শুরু হচ্ছে। তাই একদিন আগেই স্বামী সৃজিত মুখার্জির কাছে মেয়ে আইরাকে নিয়ে ফিরলেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।

বুধবার (৩০ জুন) দুপুরে স্বামীর বাড়ি ফেরার বিষয়টি ফেসবুকে জানান এই তারকা। ছবিতে দেখা যায়, বেনাপোল স্থলবন্দর দিয়ে মেয়েকে নিয়ে ভারত প্রবেশ করেছেন মিথিলা। তাদের দু’জনকে নিয়ে যেতে ওপারের সীমান্তে পৌঁছান সৃজিত। এরপর একসঙ্গে গাড়িতে করে বাসার পথে রওনা হন তারা।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘একাকিত্বের একশ দিন পর ফেরা। ’

মিথিলা জানান, তার মেয়ে আইরা কলকাতা ইন্টারন্যাশনাল স্কুলে ক্লাস টু-তে পড়ছে। তার ক্লাস শুরু হয়ে গেছে বলেই তাড়াহুড়া করে ছুটে গেলেন কলকাতায়।

তিন মাস আগে কলকাতা থেকে ঢাকায় ফিরেছিলেন মিথিলা। দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন তিনি। অংশ নেন সিনেমা ও নাটকের শুটিংয়ে। সর্বশেষ মঙ্গলবার (২৯ জুন) ‘সুখী আত্মা’ নামের একটি নাটকের শুটিংয়ে অংশ নেন তিনি। এছাড়া সৃজিতও ব্যস্ত ছিলেন নিজের কাজ নিয়ে। ফের দীর্ঘ সময় পর সৃজিত-মিথিলা একে অপরকে কাছে পেলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘কঠোর লকডাউনে’র আগেই সৃজিতের কাছে ফিরলেন মিথিলা

আপডেট সময় ১১:৫০:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১