ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নোবেলের স্ত্রী বললেন ‘আমি প্রেগন্যান্ট না’

আকাশ বিনোদন ডেস্ক :

দুইদিন আগে সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেল ফেসবুকে জানান, হয়তো তিনি এবং তার স্ত্রী বাবা-মা হতে চলেছেন। তবে তার স্ত্রী মেহরুনা সালসাবিল বিষয়টিকে মিথ্যা বলে দাবি করছেন।

গত সোমবার (২৮ জুন) নোবেল তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন। ’

এদিকে বিষয়টি প্রত্যাখ্যান করে তার স্ত্রী সালসাবিল নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এ নিয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘আমার বন্ধুরা হঠাৎ নোবেলের একটি স্ট্যাটাস আমাকে ইনবক্স করে, যাতে নোবেল জানিয়েছে, সে নাকি বাবা হচ্ছে এবং আমি নাকি মা হতে চলেছি। সেখান থেকেই প্রথমে বিষয়টি আমি জানতে পারি। কিন্তু আমি প্রেগন্যান্টও না, না আমি মা হতে চলেছি। এ ব্যাপারে আমি নোবেলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে করেনি। সে কেমন এমনটা করলো আমি জানি না। আমি প্রেগন্যান্ট নই। মাতৃত্বের বিষয়টি সে কোনোভাবেই ব্যবহার করতে পারে না। ’

এরপর সালসাবিল স্ট্যাটাস দিয়ে জানান, বিষয়টি নিয়ে তিনি খুবই লজ্জিত। নোবেলপত্নী লেখেন, ‘আমি খুবই লজ্জিত এবং আমার জানা নেই কেনো বলা হয়েছে যে হয়তো আমি প্রেগন্যান্ট! এ মিথ্যাচারের ঘটনায় আমি লজ্জিত। ’

বিতর্কিত গায়ক নোবেল ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন। নানা সময় তাদের দু’জনের ছবি ফেসবুকে দেখা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নোবেলের স্ত্রী বললেন ‘আমি প্রেগন্যান্ট না’

আপডেট সময় ১১:৪২:৪২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১