ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বিশ্ব শক্তিধর পাঁচ দেশের সঙ্গে যখন ইরানের ধারাবাহিক সংলাপ চলছে অ্যান্তোনিও গুতেরেস তখন এ আহ্বান জানালেন। ২০১৮ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করলে এটি নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক প্রতিবেদনে জাতিসংঘের মহাসচিব বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার বা শিথিল করা হোক।

গুতেরেস তার চিঠিতে বলেছেন, আমি যুক্তরাষ্ট্রের পরমাণু সমঝোতায় বর্ণিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের প্রতি এই সমঝোতার প্রতিশ্রুতিতে পরিপূর্ণভাবে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমি বিশ্বাস করি ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্য পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা।

ইরান বলছে, পরমাণু সমঝোতা আবার চালু করতে হলে আমেরিকাকে তেহরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কিন্তু আমেরিকা দাবি করছে, ইরানকে আগে পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। এই মতপার্থক্য নিরসন করতেই মূলত ভিয়েনা সংলাপ চলছে।

গত সপ্তাহে এই সংলাপের ষষ্ঠ দফা আলোচনা শেষ হয়েছে। দু’পক্ষ প্রত্যাশা করেছেশিগগিরই আরেক দফা আলোচনা শুরু হবে বলে ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আপডেট সময় ০৮:৩৫:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১