ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

রোহিঙ্গাদের আর্থিক সহায়তার ঘোষণা সৌদি আরবের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রোহিঙ্গা মুসলিমদের জন্য অর্থ সহায়তা পাঠাবে সৌদি আরব। মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদ সভায় ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ। সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ খবর জানিয়েছে।

জানা যায়, মন্ত্রিপরিষদ সভায় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর সেনাবাহিনীর হামলার বিষয়ে আলোচনা করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ সহিংসতা বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে আহ্বান জানানোর সিদ্ধান্ত হয়। এসময় মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার নিন্দা জানানো হয়।

গত ২৪ আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে ২৪টি পুলিশ ক্যাম্প ও একটি সেনা আবাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ‘বিদ্রোহী রোহিঙ্গাদের’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) এ হামলার দায় স্বীকার করে। এ ঘটনার পর মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নিরস্ত্র রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুদের ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাতে থাকে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলামান সহিংসতায় ৪ লাখ ১৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে এবং বিভিন্ন শরণার্থী কাম্পে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

রোহিঙ্গাদের আর্থিক সহায়তার ঘোষণা সৌদি আরবের

আপডেট সময় ০৪:৩২:০০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭