ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

বাবার সামনেই মারা গেল ৪ বছরের শিশু

আকাশ জাতীয় ডেস্ক:

বাবার সামনে মাদারীপুরের শিবচরে একটি ইট বোঝাই ট্রলি কেড়ে নিল ৪ বছরের শিশু কন্যা সানজিদা আক্তারের জীবন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার সকালে উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগার রশি লপ্তিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির মা রিনা বেগম কেঁদে কেঁদে বারবার মূর্ছা যাচ্ছেন। আর স্কুল শিক্ষক বাবা সরোয়ার হোসেন শোকে পাথর হয়ে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের স্কুল শিক্ষক সরোয়ার হোসেন মঙ্গলবার সকালে তার ৪ বছরের শিশু কন্যা সানজিদা আক্তারকে নিয়ে একই এলাকায় শিশুর মামা বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন। তারা নিজেদের বাড়ির সামনে আসলে এমন সময় একটি ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু সানজিদাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সানজিদার মৃত্যু হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করলেও চালক পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শিবচর থানার ওসি মো. মিরাজুল হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

বাবার সামনেই মারা গেল ৪ বছরের শিশু

আপডেট সময় ১০:৩৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১