ঢাকা ০৭:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে দেশটির দেশটির সর্বোচ্চ আদালত। প্রেসিডেন্ট থাকাকালীন এক দুর্নীতির মামলার তদন্তে হাজির হতে সাংবিধানিক আদালতের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সাংবিধানিক আদালতের নির্দেশ অমান্য করে ওই তদন্ত শুনানিতে হাজির হননি তিনি। সাবেক প্রেসিডেন্টকে আত্মসমর্পণের জন্য সর্বোচ্চ পাঁচদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ধরা না দিলে তাকে গ্রেফতারের আদেশ দিতে বাধ্য হবেন সেখানকার পুলিশ মন্ত্রী।

গত মাসেই পৃথক একটি দুর্নীতি মামলার শুনানিতে জ্যাকব জুমা নিজেকে নির্দোষ দাবি করেন। নব্বইয়ের দশকে ৫০০ কোটি ডলারের একটি অস্ত্রচুক্তিতে দুর্নীতির ঘটনায় তিনি জড়িত বলে অভিযোগ করা হয়েছে ওই মামলায় ২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দেশটির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাদণ্ড

আপডেট সময় ০৭:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১