ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে সফরের দলে যোগ দেবেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ না খেলে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে গেছেন সাকিব আল হাসান। সেখান থেকে সরাসরি দক্ষিণ আফ্রিকায় যাবেন তিনি।

এরপর জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন ডিপিএলে মোহামেডানের হয়ে খেলা এই বিশ্বসেরা অলরাউন্ডার।
জিম্বাবুয়ে সফরে দলনেতার ভূমিকায় থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আসন্ন সফরের তিন সংস্করণের দলেই আছেন সাকিব। কিন্তু ঠিক কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন তা খোলাসা করেননি সাজ্জাদুল আলম। তিনি বলেন, ‘সাকিব সরাসরি (যুক্তরাষ্ট্র থেকে) দক্ষিণ আফ্রিকায় যাবে। সম্ভবত হারারেতেই ওর সঙ্গে আমাদের দেখা হবে। দলের সদস্যদের জন্য বিসিবির যে বন্দোবস্ত, তাতে এ রকম কিছুরই উল্লেখ আছে যে দল আগে যাবে এবং কিছু সদস্য পরে যোগ দেবে। আসলে বর্তমান পরিস্থিতিতে ভ্রমণও অনেক বড় এক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ’

তবে সাকিব একা নন, বাংলাদেশ দলের কোচিং স্টাফের নতুন দুই সদস্যও আলাদাভাবে নিজ নিজ ঠিকানা থেকে উড়ছেন। সোমবার দিবাগত রাত ২টায় (২৯ জুন) কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

কাতারের রাজধানী দোহায় ট্রানজিটে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আছে স্পিন বোলিং উপদেষ্টা রঙ্গনা হেরাথের। আর ব্যাটিং উপদেষ্টা অ্যাশওয়েল প্রিন্সের হারারে যাওয়ার কথা তার নিজ দেশ দক্ষিণ আফ্রিকা থেকেই।

জিম্বাবুয়েতে পৌঁছানোর পর আগামী ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে টাইগাররা। ১৬ জুলাই থেকে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।

করোনা ভাইরাসের কারণে এই সিরিজও হবে জৈব-সুরক্ষা বলয়ে। মাঠে দর্শক প্রবেশের অনুমতি থাকবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে সফরের দলে যোগ দেবেন সাকিব

আপডেট সময় ০৮:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১