ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে দেশবাসীকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ৪১৩ রানে অলআউট বাংলাদেশ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক ভবিষ্যতে বিশ্বে শোষণ নীতির জায়গা হবে না: ইরানের প্রেসিডেন্ট জুলাই সনদ নিয়ে ছলচাতুরী করছে সরকার: নাহিদ ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন রিফাতের তৈরি গাড়িতে ঘুরলেন প্রধানমন্ত্রী রাজনীতির নামে নাসীরুদ্দীন পাটোয়ারীর ধর্মীয় ভণ্ডামি কখনোই নতুন রাজনীতি হতে পারেনা: রাশেদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী হাসিনা দিয়েছিল যাবজ্জীবন সাজা, আর আল্লাহ বানালেন মন্ত্রী: ধর্মমন্ত্রী তিন সন্তানকে বাঁচিয়ে আগুনে পুড়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

বিসিবির ওপর ক্ষোভ ঝাড়লেন সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ পদে থাকলেও খালেদ মাহমুদ সুজনকে গুরুত্ব দেওয়া হয় না। এমনকি তাকে ডাকা হয় না বোর্ড মিটিংয়েও।

না, এটা কোনো কোনো উড়ো খবর নয়। খালেদ মাহমুদ সুজন স্বয়ং এ তথ্য প্রকাশ করেছেন।

সোমবার সাংবাদিকদের বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমি এখনও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আছি কি না এটাই নিশ্চিত নই। নামে আছি, কিন্তু আমার কোনো মিটিংয়ে থাকা হয় না। আমাকে ডাকাও হয় না। মাঝখানে দুই বছর ই-মেইলই পাইনি। এখন অবশ্য মাঝেমধ্যে পাই। ‘

সম্প্রতি বাংলাদেশ দলে যুক্ত হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের নামটিও নাকি বিসিবিতে প্রস্তাব করেছিলেন সদ্যই আবাহনী লিমিটেডকে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা জেতানো কোচ সুজন। অথচ নিয়োগের সময় তাকে কিছুই জানানো হয়নি।

সুজন বলেন, ‘আমি তো অপারেশন্সের ভাইস চেয়ারম্যান। আমি পরে আপনাদের কাছ থেকে জেনেছি যে দুজন কোচ নিয়োগ করা হয়েছে। আমাকে কেউ জানায়নি। আপনারা বলবেন, আমি ডিপিএলে নিয়ে ব্যস্ত ছিলাম। বায়ো বাবল সুরক্ষায় ছিলাম। কিন্তু আমার কাছে তো একটা ফোন ছিল। অথচ হেরাথের কথা আমিই প্রথমে বলেছিলাম বিসিবিকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

বিসিবির ওপর ক্ষোভ ঝাড়লেন সুজন

আপডেট সময় ০৮:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১