ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিগারেটের নেশা, দল থেকে বহিষ্কার লংকান ৩ তারকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংল্যান্ড সফরে গিয়ে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি শ্রীলংকা ক্রিকেট দল। সফরের শুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় লংকানরা।

সেই ধকল কাটিয়ে ওঠার আগেই বিতর্ক। জাতীয় দলের ৩ জন তারকা ক্রিকেটার সিগারেটের নেশায় রোববার রাতে জৈব সুরক্ষা বলয় ভেঙে হোটেল থেকে বিনা অনুমতিতে ইংল্যান্ডের ডারহ্যামের রাস্তায় ঘুরে বেড়ান।

তাদের সেই ছবি ভাইরাল হতেই নড়েচড়ে বসে লংকান ক্রিকেট বোর্ড। শৃঙ্খলা ভঙ্গের কারণে কুশল পেরেরা, নিরশন ডিকওয়েলা ও ধানুশকা গুণাথিলাকাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

ইংরেজদের বিপক্ষে মঙ্গলবার থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজা। তার আগেই দেশে ফিরতে হবে এই তিন তারকাকে।

এই তিনজন ক্রিকেটার জৈব সুরক্ষা বলয় ভেঙ্গে ঘুরতে বেড়ানোর খবর জানতে পারার পর থেকেই তাদের দল থেকে আলাদা রাখে লংকান টিম ম্যানেজমেন্ট।

এ ব্যাপারে, লংকান ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মোহন ডি সিলভা বলেছেন, পুরো বিষয়টি তদন্তের জন্য আমরা আপাতত সেই তিন ক্রিকেটারকে সাময়িকভাবে বরখাস্ত করেছি। তবে তারা টিম হোটেল থেকে বাইরে যাওয়ার কথা স্বীকার করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিগারেটের নেশা, দল থেকে বহিষ্কার লংকান ৩ তারকা

আপডেট সময় ০৮:৩২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১