ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আস্থা ভোটে হেরে সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আস্থা ভোটে হেরে পদত্যাগ করলেন সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট প্রধানমন্ত্রী স্টেফান লফভেন। সাত বছর ক্ষমতায় থাকার পর সোমবার পদত্যাগ করলেন তিনি। গত সপ্তাহে তিনি আস্থা ভোটে হেরে যান। নতুন-নির্মিত অ্যাপার্টমেন্টের ভাড়া নিয়ন্ত্রণের বিষয়ে বিতর্কিত একটি পরিকল্পার জন্য এই আস্থা ভোট অনুষ্ঠিত হয়। লফভেন পদত্যাগ করার পর এখন দেশটির পার্লামেন্টের স্পিকার নতুন প্রধানমন্ত্রী খোঁজার কাজ করবেন।

সুইডেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে গত ২১ জুন আস্থা ভোটে হারেন লফভেন। বামপন্থী দল লফভেনের উপর থেকে সমর্থন সরিয়ে নেয়ার কারণেই মূলত তিনি হেরে যান। বামপন্থী দল দাবি করে যে, রেন্টাল মার্কেট থেকে নিয়ন্ত্রণ হারালে দ্রব্যমূল্য বৃদ্ধি হবে এবং ধনী ও দরিদ্রের মাঝে ব্যাপক বৈষম্য সৃষ্টি হবে।

সুইডেনের সংবিধান অনুযায়ী নতুন করে নির্বাচন দিতে পারতেন লফভেন। আশা করা হচ্ছে, নতুন সরকার গঠন না করা পর্যন্ত তিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করবেন।

২০১৮ সাল থেকে দায়িত্ব পালন করে আসা পার্লামেন্ট স্পিকার আন্দ্রেস নরলেন রাজনৈতিক দলের নেতাদের জিজ্ঞাসা করবেন যে, কে নতুন সরকার গঠন করতে পারবে? তিনি একাই সিদ্ধান্ত নেবেন যে কোন দল আলোচনা শুরু করবে।

ধারণা করা হচ্ছে, পদত্যাগ করা প্রধানমন্ত্রী লফভেনই প্রথমে এই আলোচনা শুরু করবেন। লফভেন হলেন সুইডেনের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা। পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে তার দলের রয়েছে ১০০টি। ২০১৮ সালে সুইডেনে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেবার লফভেনের সরকার গঠন করতে সময় লেগেছিল ৪ মাস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আস্থা ভোটে হেরে সুইডেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

আপডেট সময় ০৫:২৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১