ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন হামলা, নিহত ৫

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাকের সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর পাঁচ যোদ্ধা নিহত হয়েছে। সোমবার এ তথ্য জানানো হয়।

ব্রিটেনভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় ইরান সমর্থিত ইরাকের সশস্ত্র গোষ্ঠীর অন্তত ৫ যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকেই।

সিরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি সানা বলছে, এ হামলায় এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় রোববার জানায়, ইরাক এবং সিরিয়ায় ইরান সমর্থিত যোদ্ধাদের ওপর হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান ও তাদের আবাসস্থলে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এ হামলা চালানো হয়।

এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার দুটি এবং ইরাকের একটি সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়।

বিবৃতিতে ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সিরিয়ায় দ্বিতীয়বারের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে এগুলো ইরানঘনিষ্ঠ গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহ এবং কাতায়েব সাইয়িদ আল-শুহদা ব্যবহার করতো।

সম্প্রতি ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের অবস্থান এবং আবাসস্থলের পাশাপাশি দেশটির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্নি স্থাপনায় হামলার ঘটনা বেড়েই চলেছে। এসব হামলার জন্য যুক্তরাষ্ট্র সবসময় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিরিয়ায় ইরান-সমর্থিত গোষ্ঠীর ওপর মার্কিন হামলা, নিহত ৫

আপডেট সময় ০১:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১