ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক:

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৯ রানে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড। ৩০ বলে ফিফটি ছুঁয়ে ৭৬ রানের চমৎকার এক ইনিংস খেলেন ডেভিড মালান।

৪৩ বলে ৫১ রান করেন কিপার-ব্যাটসম্যান বেয়ারস্টো। তাদের শতরানের উদ্বোধনী জুটির সৌজন্যে ৬ উইকেটে ১৮০ রান করে ইংল্যান্ড। এরপর ডেভিড উইলি, স্যাম কারানদের দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ৯১ রানে।

সাউদাম্পটনের এজেস বৌলে টস হেরে ব্যাট করতে নেমে মালান ও বেয়ারস্টোর ব্যাটে দারুণ শুরু পায় ইংল্যান্ড। পাওয়ার প্লেতে দুই ওপেনার তোলেন ৪৮ রান। তবে ৪১ বলে পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর যেতে পারেননি বেয়ারস্টো। দ্বাদশ ওভারে ৫১ রান করে ইসুরু উদানার বলে হন বোল্ড। ভাঙে ১০৫ রানের শুরুর জুটি। স্বাগতিক ওপেনারের ৪৩ বলের ইনিংস গড়া পাঁচ চার ও এক ছক্কায়।

মালানকে খানিকটা সঙ্গ দেন লিয়াম লিভিংস্টোন। এরপর দুশমন্থ চামিরার ছোবলে ১৬ থেকে ১৯ ওভারের মধ্যে ১৯ রান তুলতে ৫ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। চার ছক্কা ও পাঁচ চারে ৪৮ বলে ৭৬ রান করেন মালান। শেষের দিকে স্যাম কারান ও ক্রিস জর্ডানের ব্যাটে ১৮০ পর্যন্ত যায় ইংল্যান্ডের রান। ১৭ রানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের সেরা বোলার চামিরা। টি-টোয়েন্টিতে এটাই তার সেরা বোলিং।

রান তাড়ায় শুরু থেকে নিয়মিত উইকেট হারায় শ্রীলঙ্কা। ইংলিশ পেসারদের দারুণ বোলিংয়ের কারণে শ্রীলঙ্কার প্রথম আট ব্যাটসম্যানের মাত্র দুই জন যান দুই অঙ্কে। ২৭ বলে এক ছক্কায় ১৯ রান করেন ওশাদা ফার্নান্দো। ১৯ বলে ১১ রান করেন নিরোশান ডিকভেলা। শেষ দিকে একটি করে ছক্কা ও চারে ২০ রান করে পরাজয়ের ব্যবধান কমান বিনুরা ফার্নান্দো। ডেভিড উইলি ২৭ রানে নেন ৩ উইকেট। কারান ২ উইকেট নেন ১৪ রানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড

আপডেট সময় ০৮:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১