ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইয়াবা ব্যবসায়ী বলায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজার সদরের খরুলিয়ায় ছুরিকাঘাতে মোর্শেদ কামাল (২৮) নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৬টার দিকে ঘাটপাড়া কুনারপাড়া রাস্তার মাথায় এ ঘটনা ঘটে। মোর্শেদ কামাল একই এলাকার মো. সৈয়দের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাটপাড়া কুনারপাড়া রাস্তার মাথায় মোর্শেদ কামাল নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই ব্যক্তিকে চট্টগ্রামে নিয়ে যাওয়ার সময় মারা যান। এ ঘটনায় কারা জড়িত তা এখনো জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালের দিকে কপিল উদ্দিন নামে এক ব্যক্তির সাথে মোর্শেদ কামালের কথাকাটাকাটি হয়। একে অপরকে ইয়াবা ব্যবসায়ী বলায় কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মোর্শেদকে ছুরিকাঘাত করে কপিল। এতে তার মৃত্যু হয়।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুনীর উল গীয়াস বলেন, খরুলিয়ায় নিহতের ঘটনার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। খোঁজখবর নিয়ে তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইয়াবা ব্যবসায়ী বলায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ১০:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১