ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

হঠাৎ টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত বুধবার জিম্বাবুয়ে সফরের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছিল। সেখানে ছিল না মাহমুদউল্লাহ রিয়াদের নাম।

তবে দুদিন পর হঠাৎ সাদা পোশাকের এই দলে অর্ন্তভুক্ত করা হলো টি-টোয়েন্টি অধিনায়ককে। এক বিজ্ঞপ্তির মাধ্যমে খবরটি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর ফলে দিয়ে দীর্ঘ ১৬ মাস পর বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ। জিম্বাবুয়ে সফরেই সীমিত ওভারের দুই ফরম্যাটে জায়গা করে নেওয়া এই তারকা সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছিলেন।

নিজের শেষ টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ রান করার পর দ্বিতীয় ইনিংসে ০ রানে আউট হন দেশের সাইলেন্ট কিলার খ্যাত এই ব্যাটসম্যান।

আগামী ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশ্যে বাংলাদেশ টেস্ট দল উড়াল দেবে। যেখানে ৭ জুলাই হারারে স্পোর্টস ক্লাবের মাঠে সিরিজের একমাত্র টেস্ট খেলবে টাইগাররা।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের টেস্ট দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি ও শরিফুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

হঠাৎ টেস্ট দলে ফিরলেন মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৭:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১