ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

টাইগারদের কোচিং স্টাফে যোগ দিলেন হেরাথ-প্রিন্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স এবং স্পিন বোলিং কোচ হিসেবে শ্রীলঙ্কার কিংবদন্তি বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (২৬ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিসিবি খবরটি নিশ্চিত করেছে।

কয়দিন পরেই জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এর আগেই কোচের বিষয়টির সমাধান হলো।

এর আগে বাংলাদেশ দলের স্পিন কোচ ছিলেন কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেট্টোরি। যদিও করোনাকালের পর থেকে অনেক টাকা বেতনের এই কোচ আর কাজ করতে আগ্রহ দেখাননি। ভেট্টোরির অনুপস্থিতিতে সোহেল ইসলামকে দিয়ে স্পিন বোলিং কোচের কাজ চালিয়েছে বিসিবি। অবশেষে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার হেরাথ আসলেন নতুন কোচ হিসেবে।

বিসিবি জানিয়েছে, জিম্বাবুয়ে সফর দিয়েই হেরাথের কোচিং অধ্যায় শুরু হবে। তার সঙ্গে চুক্তি করা হয়েছে আগামী টি-টোয়ন্টি বিশ্বকাপ পর্যন্ত। এরপর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও আছে। হেরাথ ও প্রিন্স দুজনেরই লেভেল-৩ কোচিং সার্টিফিকেট আছে।

অন্যদিকে বিদায়ী ব্যাটিং পরামর্শক জন লুইসের স্থলাভিষিক্ত হলেন অ্যাশওয়েল প্রিন্স। তবে তাকে আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সাদা পোশাকে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন টেস্ট ইতিহাসের সফলতম বাঁহাতি স্পিনার হেরাথ। রঙ্গিন পোশাকে নিয়েছেন ৯২ উইকেট। অন্যদিকে প্রিন্স প্রোটিয়াদের জার্সিতে ৬৬ টেস্টে ৩ হাজার ৬৬৫ রান এবং ৫২ ওয়ানডেতে ১ হাজার ১৮ রান করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

টাইগারদের কোচিং স্টাফে যোগ দিলেন হেরাথ-প্রিন্স

আপডেট সময় ০৭:৪৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১