ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

অত্যাধুনিক পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করলো ভারত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করলো ভারত।

শুক্রবার ওড়িশা রাজ্যের চাঁদিপুর থেকে পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই রকেট তৈরি হয়েছে। আর কিছু প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এই রকেট তুলে দেওয়া হবে দেশটির সেনাবাহিনীর হাতে।
এদিন, একটি মাল্টি ব্যারেল রকেট লঞ্চার ব্যবহার করে এই রকেটটির উৎক্ষেপণ করা হয়। কম সময়ের মধ্যে মোট ২৫টি পিনাকা রকেট ছোড়া হয়। প্রতিটি রকেট আকাশের বুক চিড়ে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করেছে।

ডিআরডিও জানিয়েছে, ৪৫ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পিনাকা রকেট।

রকেটের এই নতুন অত্যাধুনিক সংস্করণটি তৈরি করতে ডিআরডিওকে সাহায্য করে অর্নামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট এবং হাই-এনার্জি মেটারিয়ালস রিসার্চ ল্যাবরেটরি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

অত্যাধুনিক পিনাকা রকেটের সফল উৎক্ষেপণ করলো ভারত

আপডেট সময় ০৬:১৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১