ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের রাজধানীর কাঁঠালবাগানে পারিবারিক দ্বন্দ্বে স্ত্রী-শাশুড়িকে হত্যা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু

৫ লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন

আকাশ জাতীয় ডেস্ক:

রাশিয়া থেকে জি-টু-জি ভিত্তিতে সরাসরি ক্রয় পদ্ধতিতে দুই লাখ মেট্রিক টন ও আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তিন লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ক্রয় প্রস্তাবটির অনুমোদন দেওয়া হয়।

দরপত্র দাখিলের সময়সীমা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে ৪২ দিনের পরিবর্তে ১৫ দিন নির্ধারণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

গম আমদানিসহ ১ হাজার ৬০৫ কোটি ব্যয়ে ১৬টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ভার্চ্যুয়াল সভায় অংশ নেন কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১টি এবং ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৫টি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবনাগুলোর মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৬টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি, পানিসম্পদ মন্ত্রণালয়ের ২টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ১টি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ১টি প্রস্তাবনা ছিল।

মোট অর্থায়নের মধ্যে জিওবি থেকে ব্যয় হবে ১ হাজার ৫৫১ কোটি ৮৮ লাখ ৯৩ হাজার ৯৩২ টাকা এবং বিশ্বব্যাংক থেকে ঋণ ৫৩ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ৫৩৮ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজারে স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের সুরক্ষায় আইন প্রণয়নের উদ্যোগ

৫ লাখ মেট্রিক টন গম আমদানির অনুমোদন

আপডেট সময় ০৫:২১:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১