ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার রায়: সেই পুলিশের সাড়ে ২২ বছর কারাদণ্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে (৪৬) হত্যার দায়ে শ্বেতাঙ্গ সাবেক পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে (৪৫) ২২ বছর ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

শুক্রবার (২৫ জুন) দেশটির আদালত এই রায় ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চৌভিন গত এপ্রিলে দোষী প্রমাণিত হন। চৌভিনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই আদালতে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে অভিযোগগুলো ছিল ‘সেকেন্ড ডিগ্রি’ (অনিচ্ছাকৃত খুন), ‘থার্ড ডিগ্রি’ (খুন) এবং ‘সেকেন্ড ডিগ্রি’ (নরহত্যা)।

ওই সময় আদালত বলেছিলেন, পরবর্তী আট সপ্তাহের মধ্যে চৌভিনের কারাদণ্ডাদেশ ঘোষণা করা হবে। সবশেষ শুক্রবার সেই রায় ঘোষণা করা হলো।

এদিকে রায়ে হতাশা প্রকাশ করেছেন মিনেসোটা অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল কেইথ এলিসন। তিনি বলেন, চৌভিনকে যে সাজা দেওয়া হয়েছে তা যথেষ্ট নয়।

গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের বাসিন্দা জর্জ ফ্লয়েডকে গ্রেফতার করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। গ্রেফতারের পর মিনিয়াপলিসের রাস্তায় ফ্লয়েডের ঘাড়ে ৯ মিনিটেরও বেশি সময় ধরে হাঁটু চেপে বসেছিলেন ডেরেক চৌভিন।

শ্বাস নিতে না পেরে মারা যান ফ্লয়েড। সেই ভিডিওটি ব্যাপকহারে ছড়িয়ে পড়লে বর্ণবাদ এবং পুলিশদের দ্বারা অত্যধিক শক্তি প্রয়োগের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিক্ষোভের সৃষ্টি হয়। জর্জ ফ্লয়েড মিনিয়াপোলিস শহরের একটি রেস্তোরাঁয় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার রায়: সেই পুলিশের সাড়ে ২২ বছর কারাদণ্ড

আপডেট সময় ১২:১৬:১১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১