ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নারীর স্বল্পবসনা নিয়ে ইমরানের করা মন্তব্যের কড়া জবাবে যা বললেন মরিয়ম

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্তর্জাতিক গণমাধ্যম এইচবিওতে দেওয়া এক সাক্ষাৎকারে নারীর পোশাক নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের কড়া জবাব দিলেন মুসলিম লীগের (এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। তিনি সমালোচনা করে বলেছেন, ইমরান খানের কথায় অপরাধীর দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তার হাস্যকর ও অপরিপক্ব চিন্তা জাতির সামনে প্রকাশ পেয়ে গেল।

ইসলামাবাদে এক সমাবেশে মরিয়ম নওয়াজ এসব কথা বলেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে ইমরান খানের উদ্দেশ্যে আরও বলেন, তা হলে ছোট ছোট শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে কেন? তারাও কি পোশাকের কারণে ধর্ষণের শিকার হচ্ছে? যে কোনো ঘটনায় ভুক্তভোগীকে দায়ী করার মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

এমন মন্তব্যের কারণে ইমরান খানের উচিত ক্ষমা চাওয়া বলে জানিয়ে মরিয়মের অভিযোগ করেন, প্রধানমন্ত্রী ইমরান খান ধর্ষণের শিকার নারীদের নিয়ে কটাক্ষ করেছেন। ধর্ষণের শিকার তরুণীদের বাবা-মায়ের প্রতি এটি ইমরানের উপহাস। ধর্ষণের জন্য নারীদের দায়ী করা হলে তারা লজ্জিত হবেন।
উল্লেখ্য, এর আগে, ওই সাক্ষাৎকারে ইমরান খান দাবি করেন- যদি একজন নারী স্বল্পবসনা বা ছোট পোশাক পরিধান ঘুরে বেড়ান, তাহলে সেটির প্রভাব একজন পুরুষের ওপর পড়তে বাধ্য এবং এর ফলে পুরুষের মন চঞ্চল হতে পারে। আর এটা খুব সাধারণ ব্যাপার। অবশ্য তিনি যদি রোবট হন তাহলে ভিন্ন কথা। তার এমন মন্তব্যে বিতর্কের ঝড় উঠে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নারীর স্বল্পবসনা নিয়ে ইমরানের করা মন্তব্যের কড়া জবাবে যা বললেন মরিয়ম

আপডেট সময় ০৫:৫৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১