ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরেরবার বোমা জাহাজেও পড়বে : ব্রিটেনকে রাশিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্রিমিয়া উপকূলের কাছে আবার কোনো উসকানিমূলক কর্মকাণ্ড করলে পরেরবার বোমা কৃষ্ণসাগরের ব্রিটেনের জাহাজেই পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাশিয়া এ হুঁশিয়ারি দেয়।

এর আগে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ব্রিটিশ রয়াল নেভির জাহাজ ‘এইচএমএস ডিফেন্ডার’ ক্রিমিয়ার কাছাকাছি রুশ জলসীমায় ঢুকে পড়লে রাশিয়া সেটির যাত্রাপথে বোমা এবং গুলি ছুড়ে হুঁশিয়ার করে দেয়। এ ঘটনায় ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার ভাষ্য, ব্রিটিশ নৌযানটি অনুমতি ছাড়াই তাদের জলসীমায় ঢুকে পড়েছিল। অন্যদিকে যুক্তরাজ্য এবং বেশিরভাগ পশ্চিমা দেশ ইউক্রেইনকেই ক্রিমিয়ার কাছের ওই জলসীমার মালিক বলে বিবেচনা করে আসছে।

বৃহস্পতিবার রাশিয়ার বার্তা সংস্থাগুলোকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেন, ‘আমরা কাণ্ডজ্ঞান ব্যবহারের অনুরোধ করছি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর দাবি জানাচ্ছি। এভাবে কাজ না হলে, আমরা বোমাও মারতে পারি। ভবিষ্যতে বোমা কেবল যাত্রাপথেই নয়, জাহাজেও পড়বে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরেরবার বোমা জাহাজেও পড়বে : ব্রিটেনকে রাশিয়া

আপডেট সময় ০৫:৫০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১