ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরুপায় হয়ে ‘ভালো ফুটবল খেলোয়াড়’ ছেলেকে জেলে পাঠালেন মা

আকাশ জাতীয় ডেস্ক:

নির্যাতন সইতে না পেরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিয়েছেন এক বিধবা নারী।

সকালে রাজশাহীর বাঘা থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ২৫ বছর বয়সের যুবক রুবেল হোসেন মাদকাসক্ত। নেশা উঠলেই তার হোরোইন লাগবেই। এ জন্য প্রয়োজন অর্থ। আর সেই অর্থ দিতে ব্যর্থ হলে বিধবা মাকে করা হয় নির্যাতন। তাই নিরুপায় হয়ে মা তার নেশাগ্রস্ত ছেলেকে সোপর্দ করেন পুলিশের কাছে।

রুবেল মশিদপুর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। রুবেল হোসেন একসময় ভালো ফুটবল খেলোয়াড় ছিল। তার স্ত্রীসহ চার বছরের একটি সন্তান রয়েছে। গত দেড় বছর আগে নেশার জগতে প্রবেশ করেন রুবেল। প্রথম দিকে ফেনসিডিল সেবন করতেন। তার পর আসক্ত হন ইয়াবায়। বর্তমানে ইয়াবা ছেড়ে হেরোইনে আসক্ত হয়েছেন।

রুবেল হোসেনের মা মেন্নেকা বেগম থানা চত্বরে এই প্রতিবেদককে বলেন, কোনো মা কি এমনি এমনি তার ছেলেকে পুলিশের হাতে তুলে দেয়? ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। নেশা উঠে গেলে কারও কথা শুনে না। আমাকে মারপিট তো করেই, সঙ্গে আসবাবপত্রও ভাঙচুর করে। তাই নিরুপায় হয়ে পুলিশকে খবর দিয়ে আমি তাকে থানায় সোপর্দ করেছি। আমি চাই, সে হাজত থেকে সংশোধন হয়ে ফিরে আসুক।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, নেশাগ্রস্ত রুবেলের মায়ের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে হেরোইনসহ তাকে আটক করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিরুপায় হয়ে ‘ভালো ফুটবল খেলোয়াড়’ ছেলেকে জেলে পাঠালেন মা

আপডেট সময় ০১:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১