ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

উত্তর কোরিয়ায় সর্বোচ্চ চাপ প্রয়োগে ট্রাম্প-জিনপিং মতৈক্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দুই রাষ্ট্রপ্রধান টেলিফোন আলাপে এ বিষয়ে একমত হয়েছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উত্তর কোরিয়ার অব্যাহত যুদ্ধের হুমকি এবং এর উত্তর-পূর্ব এশিয়াকে অচল করে দেওয়ার চেষ্টার বিষয়ে কথা বলেছেন ট্রাম্প ও জিনপিং। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের মাধ্যমে উত্তর কোরিয়ার ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যাপারে দুই নেতা প্রতিশ্রুতি দিয়েছেন।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া অবশ্য বলেছে, ট্রাম্প ও জিনপিং কোরীয় উপদ্বীপের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংবাদমাধ্যমটি। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীন। তাই দেশটির পারমাণবিক কর্মসূচি বন্ধে চীনের পদক্ষেপ জোরালো করতে গত জুলাই থেকে এ পর্যন্ত চারবার টেলিফোনে জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

উত্তর কোরিয়ায় সর্বোচ্চ চাপ প্রয়োগে ট্রাম্প-জিনপিং মতৈক্য

আপডেট সময় ০২:৪৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭