ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন, নিহত ১৮

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চীনের হেনানপ্রদেশের একটি মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন, যার মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রদেশের ঝচেং কাউন্টির স্থানীয় সরকারের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দিবাগত রাত ৩টার দিকে আগুন লাগে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।

আগুনের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।

ওই বিবৃতিতে আরও বলা হয়, মার্শাল আর্ট সেন্টারটির ইনচার্জকে পুলিশ গ্রেফতার করেছে। তবে মার্শাল আর্ট সেন্টারের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

চীনে এ ধরনের ঘটনা অহরহ ঘটে। এর আগে ২০০০ সালে ক্রিসমাস ডেতে প্রদেশটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০৯ জনের মৃত্যু হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে আগুন, নিহত ১৮

আপডেট সময় ১১:৫৬:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১