ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্লোরিডায় ভেঙে পড়ল ১২ তলা ভবন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ১২ তলা ভবনের এক পাশের অংশ ভেঙে অন্তত একজন নিহত হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভবনটিতে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছিল।

মিয়ামি বিচ থেকে কয়েক মাইল দূরে সার্ফসাইড কমিউনিটি ভবনে স্থানীয় সময় বৃস্পতিবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।

ঘটনার সময়কার ভিডিওতে দেখা গেছে, ১২ তলা ভবনটির একপাশ ধসে পড়ছে। এ সময় চারদিকে প্রচুর ধ্বংসস্তুপ ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা ভবনটির অক্ষত অংশের উপরের তলার বাসিন্দাদের দমকল বাহিনীর আগুন নেভানোর কাজে ব্যবহৃত উঁচু মইয়ের সাহায্য নামিয়ে আনছে।

ভবনটির অন্তত ১০ জন বাসিন্দাকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে সার্ফসাইডের মেয়র চালর্স ডাব্লিউ বার্কেট জানিয়েছেন।

সেখানকার পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করে তিনি জানান যুক্তরাষ্ট্রে সাধারণত কোনো ভবন এভাবে ধসে পড়ে না।

মেয়র আরও বলেন, ধসে পড়ার সময় ভবনটিতে ঠিক কতজন ছিল না তা জানা যায়নি। তাই বহু মানুষ হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অন্তত ৫১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তিনি।

ভবনটির ছাদে মেরামতের কাজ চলছিল। তবে সেই কারণেই ভবনটি ভেঙে পড়েছে কী না তা জানা যায়নি বলে জানিয়েছেন মেয়র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্লোরিডায় ভেঙে পড়ল ১২ তলা ভবন

আপডেট সময় ১১:৩১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১