ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনে সরকার ঘাতকদের উৎসাহিত করছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা জজকোর্ট প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত মিয়ানমারের সামরিক জান্তা ও সূচি বাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, দেশান্তরে বাধ্য করার প্রতিবাদে ও নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, রোহিঙ্গাদের ওপর যে বর্বরতা চলছে তা পৃথিবীর ইতিহাসে নজিরবীহীন। সেখানে বিচিত্র রকমের হত্যাযজ্ঞ চলছে। মহামতি গৌতমবুদ্ধের অনুসারীরা এতো বিভৎস, কসাই হতে পারে সেটা ভাবা যায় না।

তিনি বলেন, নাফ নদীর পানি আজ পানির রং নেই। নাফের পানি আজ রোজিঙ্গাদের রক্তের রং। আর সেই রক্তের ওপর দিয়ে লজ্জাজনকভাবে মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি করছে সরকার। মিয়ানমারের বর্বর সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের হত্যার এভাবেই প্রতিদান দিচ্ছে ভোটারবিহীন অবৈধ সরকার।

সরকারের এই আচরণে ঘাকতরা উৎসাহ পাচ্ছে ও আরো নৃশংস হয়ে উঠছে বলে মন্তব্য করেন তিনি। অবিলম্বে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে জানিয়ে রিজভী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। তাদের জানমালের নিরাপত্তা দিয়েই ফিরিয়ে নিতে হবে।

সরকারকে লক্ষ্য করে তিনি বলেন, আজ কোথায় আপনাদের প্রাণের বন্ধু ভারত? এই খাদ্য সংকটের দিনে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে এই মুহুর্তে চাল রপ্তানি করবে না। এই হলো বন্ধুত্বের পরিচয়!

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, চালের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকারি গোডাউনে চাল নেই। চালের বদলে সেখানে ইদুর খেলা করছে। ভয়াবহ দুর্ভিক্ষের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। এই দুর্ভিক্ষ প্রতিরোধ করবে কে?

রিজভী এসময় পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন।বলেন, জ্বি হুজুর জ্বি হুজুর করে এই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে: রিজভী

আপডেট সময় ০৩:০৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০১৭