ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমেরিকাকে পাকিস্তানে আর কোনও ঘাঁটি গড়তে দেওয়া হবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, আফগানিস্তানে শান্তির প্রশ্নে একসঙ্গে কাজ করবে পাকিস্তান। তবে আমেরিকাকে পাকিস্তানে কোনও ঘাঁটি গড়তে দেওয়া হবে না।

প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে এ কথা লেখেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তার মতে, এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাকিস্তান সন্ত্রাসীদের জিঘাংসার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

চলতি বছর সেপ্টেম্বর মাসের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সব মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা করছে, তখন এমন মন্তব্য করলেন ইমরান খান।

তিনি লেখেন, সমর্থন দেওয়ার প্রশ্নে অতীতে আফগানিস্তানে লড়াইরত প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্য থেকে একটিকে বেছে নিয়ে পাকিস্তান ভুল করেছে।

তিনি বলছেন, এখন যে দলই আফগান জনগণের আস্থাভাজন হবে, পাকিস্তান তার সঙ্গেই কাজ করে যাবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও তার দেশের স্বার্থ এখন একই। তা হলো, আফগানিস্তানের স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদের অবসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমেরিকাকে ঘাঁটি গড়তে দিলে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হবে পাকিস্তান: ইমরান খান

আপডেট সময় ০৭:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১