ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত, লাশ গুমের চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে শরীফ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পরপরই লাশ গুমের চেষ্টা করে ব্যর্থ হয়ে পালিয়ে গেছে কারখানার মালিকপক্ষ।

মঙ্গলবার রাতে ১০টার দিকে ফতুল্লা মডেল থানার বিপরীত পাশে আজাদ ডাইংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ চট্টগ্রাম জেলার নন্দীগ্রামের বদরুজ মেহেরের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে ডাইং কারখানার ভেতর থেকে প্রচুর ধোঁয়া বের হয়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গেলে কারখানার মালিকপক্ষ থেকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যায়।

কারখানার কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, বিস্ফোরণে নিহত শরীফের লাশ গুমের চেষ্টা করেছে মালিকপক্ষ। পরে পুলিশ কারখানার ভেতরে তল্লাশি চালিয়ে সেখান থেকে সাদা পাউডার ও কাপড় দিয়ে পেঁচানো শরীফের লাশ উদ্ধার করে। বয়লার বিস্ফোরণে  শরীফের মৃত্যু হয়েছে বলে শ্রমিকরা জানান।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

কারখানায় বিস্ফোরণে শ্রমিক নিহত, লাশ গুমের চেষ্টা

আপডেট সময় ১১:৫২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১