ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সমুদ্র উপকূলে ডাইনোসরের পায়ের ছাপ!

আকাশ নিউজ ডেস্ক:

কমপক্ষে ১১০ মিলিয়ন বছর আগে যুক্তরাজ্যের মাটিতে হেঁটে বেড়ানো সর্বশেষ ডাইনোসরের অন্তত ছয়টি প্রজাতির পায়ের ছাপ পাওয়া গেছে বলে দাবি করেছেন গবেষকরা।

সম্প্রতি হেস্টিংস মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারির কিউরেটর ফিলিপ হ্যাডল্যান্ড এই পায়ের ছাপগুলি আবিষ্কার করেছেন। তিনি ব্রিটেনের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের একজন বৈজ্ঞানিক।

তিনি জানিয়েছেন,যুক্তরাজ্যের কেন্ট এলাকায় পাথরের গায়ে ছয়টি ভিন্ন প্রজাতির ডাইনোসরের পায়ের ছাপ পাওয়া গেছে। এই এলাকাটি মূলত ঝড়-বৃষ্টি প্রবণ। উপকূল এলাকায় পানির তোড়ে প্রায়ই নতুন জীবাশ্মের হদিশ মেলে সেখানে।

প্রাণী ও উদ্ভিদবিদ্যার অধ্যাপক ডেভিড মার্টিল বলেন, এই প্রথম পাথরের স্তরে এই ধরণের পায়ের ছাপ দেখা গেল। এটাকে ফোকস্টোর ফরমেশন বলা হয়। এটা খুবই বিরল ঘটনা। হয়ত শেষ জীবন্ত ডাইনোসরের পা পড়েছিল এই পাথরগুলোর উপরেই।

তিনি আরও বলেন, পায়ের ছাপগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো আলাদা আলাদা প্রজাতির। অনুমান করা যায় দক্ষিণ ইংল্যান্ডের এই অংশে একাধিক প্রজাতির ডাইনোসর ছিল।

এই পায়ের ছাপ আনুমানিক ১১০ মিলিয়ন বছর পুরনো বলেও জানিয়েছেন তিনি। বিজ্ঞানীদের ধারণা পিঠে কাঁটাজাতীয় অ্যাঙ্কিলোসরাস, তিন পা বিশিষ্ট থেরোপডস, মাংসাশী টাইরেনোসরাস, টাইরেনোসরার রেক্স, তৃণভোজী ও ডানা বিশিষ্ট অর্নিথোপডসের পায়ের ছাপ এগুলো।

কিউরেটর ফিলিপ হ্যাডল্যান্ড বলেন, ২০১১ সাল থেকেই কেন্ট এলাকার পাথরে অস্বাভাবিক কিছু লক্ষ্য করেছিলাম। অনেকবার এই ছাপ লক্ষ্য করা গেছে। বহুদিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলাম। কিন্তু জোয়ারের পানিতে ভূমিক্ষয় হওয়ায় ধীরে ধীরে এই পায়ের ছাপ আরও স্পষ্ট হয়। প্রথমে সেটাকে হাতির পায়ের ছাপ মনে হলেও পরে আরও খতিয়ে দেখে বোঝা যায় এটি অর্নিথোপডিক্স নামে বিলুপ্ত প্রজাতির কোনো প্রাণীর।

গবেষণায় জানা গেছে, ১১০ মিলিয়ন বছর আগে চীনেও এই জাতীয় ডাইনোসরাসের অস্তিত্ব ছিল । ৬৫ থেকে ৮০ সেন্টিমিটার আকৃতির এই পায়ের ছাপ সেই সময়কার ডাইনোসরের পায়ের আকৃতির সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এ ব্যাপারে অধ্যাপক মার্টিল বলেন, এত যুগ পর এই জায়গায় ডাইনোসরাসের পায়ের ছাপ মেলা সত্যিই রোমহর্ষক!

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সমুদ্র উপকূলে ডাইনোসরের পায়ের ছাপ!

আপডেট সময় ১১:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১