ঢাকা ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘প্রকৃত ভালবাসা বিরল’ যশের পোস্ট নিয়ে নতুন গুঞ্জন

আকাশ বিনোদন ডেস্ক : 

বিবৃতি প্রকাশ করে ‘দাম্পত্য’ সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন নুসরাত জাহান। বেবি বাম্পের ছবিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। তবে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে হাজারো প্রশ্নবাণ ধেয়ে এলেও তাতে নিশ্চুপ বসিরহাটের তৃণমূল সাংসদ। মুখে কুলুপ যশেরও। তবে তার ইনস্টা স্টোরি নিয়েই শুরু হল নয়া গুঞ্জন।

প্রায় প্রতিদিনই যশ ও নুসরাত কিছু না কিছু ইনস্টা স্টোরি দেন। আর সেদিকে এখন নজর সকলের। তাই যশের ইনস্টা স্টোরি নিয়েও চলছে জোর চর্চা।

ঠিক কী রয়েছে যশের ইনস্টা স্টোরিতে? লেখা রয়েছে,  অর্থাৎ যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “প্রকৃত ভালবাসা বিরল কিন্তু মিথ্যা শব্দ এবং প্রতিশ্রুতিই এখন সর্বত্র।”
প্রশ্ন উঠছে, তবে কি নুসরাতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে কোনও বার্তা দিলেন যশ। যদিও সে বিষয়ে কিছুই জানা যায়নি।

গত ২০১৯ সালে ঘটা করে নিখিল জৈনের সঙ্গে ‘বিয়ে’ হয় নুসরাতের। তুরস্কে অনুষ্ঠিত সেই ‘বিয়ে’র দিকে নজর ছিল সকলের। কলকাতায় গ্র্যান্ড রিসেপশন আয়োজনও করেন নুসরাত। এমনকি মুসলমান পরিবারের সন্তান হয়ে নিখিলকে ‘বিয়ে’র পর সিঁদুর পরা নিয়ে বারবার রোষের শিকার হন নুসরাত। তার তীব্র বিরোধিতাও করেন তিনি। অথচ সব কিছুর পরে বিবৃতি দিযে নুসরাত জানিয়ে দেন, ‘বিয়ে’ বৈধ নয়। লিভ ইন সম্পর্ক ছিল তার। আবার তারই মাঝে সামনে এসেছে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ‘ঘনিষ্ঠতা’। ‘এসওএস কলকাতা’ ছবির শুটিংয়ের সময় তাদের মধ্যে ‘প্রেমের সম্পর্ক’ গড়ে ওঠে বলেই গুঞ্জন।

এদিকে আবার সামনে এসেছে নুসরাতের বেবি বাম্পের খবর। সন্তানের বাবা যে তিনি নন, তা সাফ জানিয়ে দিয়েছেন নিখিল। তবে কি যশের সঙ্গে নয়া ইনিংস শুরু করতে চলেছেন নুসরাত, এই জল্পনায় মশগুল বিনোদন জগত। তারই মাঝে যশের ‘বিরল ভালবাসা’ ইনস্টা স্টোরি নিয়ে যে আলোচনা হওয়ারই ছিল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘প্রকৃত ভালবাসা বিরল’ যশের পোস্ট নিয়ে নতুন গুঞ্জন

আপডেট সময় ১০:৫২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১