ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি ছাড়লেন ইউনিস খান

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন ইউনিস খান।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তার দায়িত্ব পালন করার কথা ছিল। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্তফা দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ইউনিস খানের মতো অভিজ্ঞতাসম্পন্ন ও মানসম্পন্ন একজন কোচকে হারানো আসলেই অনেক কষ্টের। অনেক কথাবার্তা ও আলাপ-আলোচনার পর দুই পক্ষই এ সিদ্ধান্তে এসেছে যে, ইউনিস ব্যাটিং কোচের পদ থেকে অব্যাহতি নিলে উভয় পক্ষেরই মঙ্গল।

গত নভেম্বরে দুই বছরের চুক্তিতে ইউনিস খানকে নিয়োগ দেয় পিসিবি। চুক্তির এক বছর যেতে না যেতেই সরে দাঁড়ালেন সাবেক এই তারকা ব্যাটসম্যান।

আসন্ন ইংল্যান্ড সফরে ব্যাটিং কোচ ছাড়াই খেলতে হবে বাবর আজমদের।

তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৫ জুন ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। সেখান থেকে ২১ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে পাঁচটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাবর আজমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

পাকিস্তানের ব্যাটিং কোচের চাকরি ছাড়লেন ইউনিস খান

আপডেট সময় ০৭:২০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১