ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কায় খাবার কিনতে গিয়ে লাঞ্চিত হয়েছেন মুসলমানরা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শ্রীলঙ্কায় মুসলিমদের অপমানিত ও লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু ছবিতে দেখা যায়, সামরিক বাহিনী মুসলমানদের রাস্তার ওপর হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার পূর্বে ইরাভুর শহরে এ ঘটনা ঘটেছে।

এছাড়াও তাদের হাত ওপরের দিকে তুলে রাখতে বাধ্য করেছে। মুসলিমরা দুটি রেস্তোরাঁয় খাবার কিনতে গিয়েছিলেন। আর এরপরই লকডাউন আইন লঙ্ঘনের অজুহাত দেখিয়ে সশস্ত্র সেনারা মুসলমানদের ওপর এই অমানবিক আচরণ করে।

স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, মুসলিমদের অবমাননা করার জন্যই এসব করা হয়েছে। কারণ এ ধরনের শাস্তি দেওয়ার কোনো ক্ষমতা সেনা সদস্যদের দেওয়া হয়নি।

ঘটনার পর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরাভুর এলাকায় এমন হয়রানির কিছু সুনির্দিষ্ট ছবি ভাইরাল হওয়ার পর মিলিটারি পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এ অভিযোগে এরই মধ্যে অফিসার ইনচার্জকে সরিয়ে দেয়া হয়েছে। সেনাবাহিনীর যেসব সদস্য এমন আচরণ করেছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে শৃংখলা ভঙের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, করোনায় মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শ্রীলঙ্কায় এক মাসের লকডাউন চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কায় খাবার কিনতে গিয়ে লাঞ্চিত হয়েছেন মুসলমানরা!

আপডেট সময় ০৫:১৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১