ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লন্ডনে রহস্যজনকভাবে নিহত আমিরাতের প্রখ্যাত মানবাধিকারকর্মী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সংযুক্ত আরব আমিরাতের প্রখ্যাত মানবাধিকার কর্মী ও রাজনৈতিকভাবে ভিন্ন মতাবলম্বী আলা আস-সিদ্দিক ব্রিটেনের রাজধানী লন্ডনে রহস্যজনকভাবে গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যু নিয়ে এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মীরা, সাংবাদিক এবং লেখকরা সন্দেহ পোষণ করেছেন।

ব্রিটেনভিত্তিক আলকাস্ত সংস্থার নির্বাহী পরিচালক ছিলেন আস-সিদ্দিক। সংস্থাটি সংযুক্ত আরব আমিরাত এবং পারস্য উপসাগরীয় দেশগুলোতে বৃহত্তর স্বাধীনতা এবং উন্নত মানবাধিকার পরিস্থিতি তৈরির জন্য কাজ করে আসছে।

আল-কাস্ত সংস্থাটি আস-সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করে এক বিবৃতিতে বলেছে, সংস্থার নির্বাহী পরিচালকের মৃত্যুতে এই সংস্থা গভীর শোক প্রকাশ করছে যিনি আরব আমিরাতের মানবাধিকার আন্দোলনের আইকন। গত ১৯ জুন আস-সিদ্দিক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে এই বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “তার অক্লান্ত পরিশ্রম, অন্যকে সাহায্য করার আন্তরিকতা, সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার রক্ষায় তার শক্তিশালী অবস্থান ও ভালো কাজে তার প্রচেষ্টার কথা বহু মানুষ স্মরণ করবে।”

আস-সিদ্দিকের মৃত্যুর সংবাদ শুনে মানবাধিকার কর্মীরা দ্রুত সেখানে উপস্থিত হন এবং ষড়যন্ত্রমূলকভাবে আরব আমিরাত কর্তৃপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে তারা অভিযোগ করেন। এ নিয়ে অনেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লন্ডনে রহস্যজনকভাবে নিহত আমিরাতের প্রখ্যাত মানবাধিকারকর্মী

আপডেট সময় ০৫:০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১