ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভ্যাকসিন না নিলে জেলে ঢুকাবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের টিকা নিতে অস্বীকৃতি জানালে জেলে যেতে হবে বলে সতর্ক করে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

সোমবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ হুশিয়ারি দেন তিনি। দুতের্তে বলেন, আপনাকেই বেছে নিতে হবে— হয় টিকা নিতে হবে, না হলে আমি আপনাকে জেলে ঢুকাব।

আলজাজিরা জানিয়েছে, চলতি বছরের মার্চ থেকে ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও দেশটির বিভিন্ন ভ্যাকসিন কেন্দ্রে ভ্যাকসিন নেওয়া লোকজনের সংখ্যা অনেক কম। ভ্যাকসিনের প্রতি লোকজনের আগ্রহ কম থাকায় ক্ষেপে গেছেন দুতের্তে। যারা ভ্যাকসিন নিচ্ছেন না, তিনি তাদের বোকা বলে উল্লেখ করেছেন।

দেশটিতে এ পর্যন্ত কমপক্ষে ১৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন কমপক্ষে ২৩ হাজার। কিন্তু রাজধানী ম্যানিলায় টিকাদানের হার অনেক কম।

এর আগে করোনার ভ্যাকসিন উদ্ভাবনের জন্য প্রায় দুই লাখ মার্কিন ডলারের পুরস্কার ঘোষণা করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভ্যাকসিন না নিলে জেলে ঢুকাবেন ফিলিপাইনের প্রেসিডেন্ট

আপডেট সময় ০১:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১