ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী হত্যার সরঞ্জাম কেনেন অনলাইনে, গুমের উপায় খোঁজেন চ্যাটজিপিটিতে লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ রাজধানীতর একটি বাসা থেকে নারী আনসার সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত সাতকানিয়ায় দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

‘লজ্জায়, ঘেন্নায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে’ : পরকীয়া গুঞ্জনের প্রতিক্রিয়ায় শ্রীময়ী

আকাশ বিনোদন ডেস্ক :

ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককে নিয়ে নতুন গুঞ্জন বেশ কিছু দিন আগেই চাউর হয়েছে, শোনা যাচ্ছে তিনি নাকি কৃষ্ণকলি খ্যাত টেলি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন। কাঞ্চন বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করলেও স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায় বললেন ভিন্ন কথা। এবার এ ঘটনা থানা পর্যন্ত গড়াল। স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন পিঙ্কি।

জানা গেছে, পিঙ্কি অভিযোগ করেছেন তাকে হুমকি দিয়েছেন কাঞ্চন মল্লিক এবং তার প্রেমিকা শ্রীময়ী। প্রেমের কথা ফাঁস হয়ে যাওয়ায় এই হুমকি দেওয়া হয়েছে বলেই দাবি করেছেন তিনি। এ খবর প্রকাশ্যে আসার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন শ্রীময়ী। তার দাবি, কাঞ্চন মল্লিকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক নেই। এ অভিনেত্রী বলেন, ‘পিংকি বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রচারের আলো টানতে আমাকে আর কাঞ্চন মল্লিককে জড়িয়ে এই নোংরা খেলায় মেতেছেন। লজ্জায়, ঘেন্নায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে।’

এরই মধ্যে পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চেয়েছেন শ্রীময়ী, কিন্তু তিনি সাড়া দেননি। শ্রীময়ী অনুরোধ জানিয়ে কঞ্চেনের স্ত্রীকে এও বলেছেন, ‘দোহাই পিংকিদি, কথা বলো, এভাবে নিজের মনগড়া কাহিনি সব জায়গায় বলে প্রচারের আলো টেনো না। আমিও মেয়ে। আমারও পরিচিতি আছে। আমায় কেন এভাবে অকারণে কলঙ্কিত করছো?’

ভারতীয় গণমাধ্যম বলছে, গতকাল রাতে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আটকে কাঞ্চন ও শ্রীময়ী তাকে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, পিঙ্কির নিউ আলিপুরের বাড়িতেও নাকি গিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। কিন্তু সেখানে পিঙ্কি তখন বাড়ি ছিলেন না। তারপর চেতলা থেকে ফেরার পথে তার গাড়ি আটকানো হয় বলে অভিযোগ। এরপরই আজ রবিবার থানায় অভিযোগ করেন পিঙ্কি।

উল্লেখ্য, কাঞ্চন মল্লিকের দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। তাদের আট বছরের এক ছেলেও রয়েছে। এর মাঝেই দাম্পত্যে ফাটল দেখা দিল। এর আগে. শ্রীময়ী ও কাঞ্চনের প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে পিঙ্কি এক প্রতিক্রিয়ায় জানান- দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষ প্রেম করতেই পারেন। কিন্তু তা অস্বীকার করলে সাবেক ও বর্তমান দু’জনকেই অসম্মান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

‘লজ্জায়, ঘেন্নায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে’ : পরকীয়া গুঞ্জনের প্রতিক্রিয়ায় শ্রীময়ী

আপডেট সময় ১১:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১