ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোদাগাড়ীতে ১১ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ীতে সুমাইয়া খাতুন নামে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

শনিবার (১৯ জুন) দিনগত রাতে গোদাগাড়ী উপজেলায় এ ঘটনা ঘটে।

রোববার (২০ জুন) সকালে রাজশাহীর গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১১টা পর্যন্ত সুমাইয়া বাড়িতেই টিভি দেখে। এরপর একা ঘুমাতে যায়। রোববার সকালে ঘুম থেকে উঠে তার বাবা-মা মেয়েটিকে খুঁজে পাচ্ছিলেন না।

এরপর অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি খড়ের পালার নিচে সুমাইয়ার নিথর মরদেহ দেখতে পান। খবর পেয়ে কাঁকনহাট পুলিশ ঘটনাস্থলে যায়। এখন নিহত শিশুর মরদেহ ঘটনাস্থলেই আছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ওই শিশুর যৌনাঙ্গে রক্ত দেখা গেছে। এ থেকে ধারণা করা হচ্ছে রাতের যেকোন এক সময় শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এরপর মরদেহ খড়ের পালার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।

পুলিশ পরিদর্শক মাহমুদুল হাসান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর পর এ ঘটনায় গোদাগাড়ী থানায় হত্যা মামলা হবে। বর্তমানে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কমকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে ১১ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা

আপডেট সময় ০১:২৯:১০ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১