ঢাকা ০১:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হচ্ছে এফ এম শাহীনের ‘মাইক’

আকাশ বিনোদন ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মিত হচ্ছে। তরুণ লেখক, কলামিস্ট ও সংগঠক এফ এম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল (বিপুল)।

শিশুতোষ এ চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এফ এম শাহীন বলেন, সরকারের অনুদান প্রাপ্তির তালিকায় মাইকের নাম দেখে আমি আনন্দিত। আমি বিগত দিনে আমার সংগঠন ‘গৌরব ৭১’ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্ম গড়ার লক্ষ্যে আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে শিশুদের মনোবিকাশ বৃদ্ধির চেষ্টায় কাজ করেছি। কিন্তু আমার কাছে মনে হয়েছে শিল্পের অন্য কোনো মাধ্যম আমাদের চেতনার জগতে ততোটুকু নাড়া দিতে যথেষ্ঠ নয় যতটুকু চলচ্চিত্র দিতে পারে।’

চলচ্চিত্র আমাদের অনুভূতি ও স্বপ্নের দুনিয়ায় সরাসরি প্রবেশ করতে পারে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘এই শক্তিশালী মাধ্যমকে আমি শিশুদের মনোবিকাশে ব্যবহার করতে চাই। তারই ধারাবাহিকতায় শিশুদের নিয়ে প্রথম চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করতে যাচ্ছি।’
বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রে যে সংকট তৈরি হয়েছে সেখানে ‘মাইক’ আশার আলো দেখাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে ‘মাইক’ শুধু তার প্রথম নয়, বরং বাংলাদেশের ইতিহাসে প্রথম শিশুতোষ চলচ্চিত্র হতে যাচ্ছে বলেও জানান তিনি।

২০২০-২০২১ অর্থবছরে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ১৫টিসহ ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সরকারি অনুদান পাওয়া অন্য শিশুতোষ চলচ্ছিত্রটি হলো ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। যেটি পরিচালনা করছেন লুবনা শারমিন।

গত বছরের চেয়ে এবার সিনেমার সংখ্যা চারটি বাড়িয়েছে তথ্য মন্ত্রণালয়। গত ১৫ জুন তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনে এ বছর অনুদানপ্রাপ্ত ২০টি চলচ্চিত্রের নাম ঘোষণা করা হয়েছে।

চলচ্চিত্র জগতে প্রথম হলেও গণমাধ্যম ও তরুণ লেখক হিসেবে প্রজন্মের কাছে পরিচিত মুখ এফ এম শাহীন।

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন ‘গৌরব ৭১’র সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন এই লড়াকু তরুণ।

তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে; ছোটদের শেখ হাসিনা, গণজাগরণের দিনগুলি, বাঙালি জাগরণের মহা জাদুকর শেখ মুজিব। তিনি ডেইলি জাগরণ ডটকম এর সম্পাদক ও নিউইয়র্ক থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ‘অন্যদেশ’র ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে নির্মিত হচ্ছে এফ এম শাহীনের ‘মাইক’

আপডেট সময় ১১:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১