ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী, প্রেমিককে মেনে নিল পরিবার

আকাশ বিনোদন ডেস্ক :

নতুন প্রেমে মজেছেন ভারতীয় বাংলা ছবির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর জন্মদিনকে নানাভাবে সাজিয়েছিলেন অভিনেত্রী। শুধু হিরে বসানো প্ল্যাটিনাম আংটি দিয়ে প্রেমিককে চমকে দেওয়া নয়, নিজের বাড়িতে পরিবার নিয়ে প্রেমিকের জন্মদিন উদযাপন করেছিলেন তিনি।

ছবিতে দেখা যাচ্ছে শ্রাবন্তীর বাড়িতে কালো পাঞ্জাবি পরে অভিরূপ কেক কেটেছেন। পাশে আছেন শ্রাবন্তী। তার পোশাকের রঙও কালো। ছোট ঝুলের জামা পরেছিলেন তিনি। শ্রাবন্তীর বোন স্মিতা চট্টোপাধ্যায়কে কেক খাওয়াচ্ছেন অভিরূপ। ছবিতে শ্রাবন্তীর বাঁ পাশে আছেন তার মা। পরিবারে খুশির হাওয়া। এই ছবি থেকে স্পষ্ট অভিরূপকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে শ্রাবন্তীর পরিবার।

নতুন সম্পর্ককে প্রকাশ্যে আনছেন শ্রাবন্তী-অভিরূপ। শ্রাবন্তীর দেওয়া আংটির ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিরূপ লিখেছিলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের কাছ থেকে পাওয়া ধন্যবাদ।’

শ্রাবন্তীর ফোটোশ্যুটের ছবির নিচেও অভিরূপ লিখেছেন ‘ম্যাজিকাল।’ শ্রাবন্তী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন প্রেম নিয়ে কোনও পোস্ট না করলেও ধীরে ধীরে অভিরূপ তার নতুন প্রেমের কথা প্রকাশ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন প্রেমে মজেছেন শ্রাবন্তী, প্রেমিককে মেনে নিল পরিবার

আপডেট সময় ১১:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১