ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দক্ষিণ পশ্চিম ‍সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে একটি দুই ইঞ্জিন বিশিষ্ট এল-৪১০ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। সেই সঙ্গে আরো অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার এই ঘটনা ঘটে। লোকাল ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এর আগে টিএএসএস সংবাদ সংস্থা দুর্ঘটনায় অন্তত সাত জন নিহত হওয়ার খবর দিয়েছিল। তাস আরও জানায়, একটি বনের ভেতরে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে বিমানটির ক্রু ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার সঙ্কেত পাঠিয়েছিলেন।

আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানান জরুরি চিকিৎসা সেবা মুখপাত্র। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার ও তাল্লাশি অভিযান চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাইবেরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৪

আপডেট সময় ০৮:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১