ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ এলাকার জোকানন এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ঢাকার খিলগাঁও তালতলা এলাকার মোবারক হোসেনের ছেলে মো. মিরাজ হোসেন (১৮), শেরপুরের নলিতাবাড়ী উপজেলার আবদুল মজিদের ছেলে বেলাল হোসেন (৩৫) ও লক্ষ্মীপুর জেলার বাসিন্দা ফখরুল আলম (৩৫)।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে ইউটার্ন নেয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে মো. মিরাজ হোসেন ও বেলাল হোসেন মারা যান। পরে ঢাকায় নেয়ার পথে মারা যান ফখরুল আলম।

এসআই আবদুর রহমান জানান, বাস ও প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। লাশ হাইওয়ে থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৩

আপডেট সময় ১২:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১