ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দ্বিতীয় দফা হামলা ইসরাইলের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরাইল।

কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে— ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরে বেইত লাহিয়ার বিভিন্ন স্থানে সশস্ত্র সংগঠনগুলোর অবস্থানে বিমান হামলা চালায়।

এ নিয়ে ২১ মে থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর দ্বিতীয়বারের মতো গাজায় হামলা চালাল ইসরাইল। এর আগে বুধবার গাজায় হামলা চালায় বর্বর ইসরাইল।

জাবালিয়ায় অবস্থিত একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামাসের মুখপাত্র ফাউজি বারহৌম এক বিবৃতিতে বলেন, প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানে হামলা নতুন ইসরাইলি সরকারের চরিত্র উন্মোচিত করেছে। আমাদের জনগণ এবং পবিত্র মসজিদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরোধ অব্যাহত থাকবে।

আল আকসা টিভি জানিয়েছে, গাজার পশ্চিমাঞ্চলে একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

ইসরাইলের হামলার পর হামাসের সদস্যরা মেশিনগান থেকে গুলি ছুড়েছে। ফলে সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজাতে হয়েছে ইসরাইলের বাহিনীকে।

ফিলিস্তিন থেকে ছোড়া এসব আগ্নেয় বেলুনের কারণে ইসরাইলের বিভিন্ন খামারে এবং জঙ্গলে আগুন লেগেছে।

ইসরাইলের দাবি, ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন ছোড়ার কারণে হামলা চালানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দ্বিতীয় দফা হামলা ইসরাইলের

আপডেট সময় ১১:৪০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১